Wednesday, August 29, 2018

আমরা যে সকল গাড়ি কন্ট্রাক্ট নেই তাদের সাথে চুক্তি পত্রের একটি নমুনা কপি, কোনো কিছুর রদবদল এর প্রয়োজন হলে জানাবেন।


''বিসমিল্লাহির রহমানির রহিম''
''গাড়ি ভাড়া চুক্তিনামা দলিল''
নাম;                                                    , পিতা;                                                 বর্তমান ঠিকানা;                                        .............................                            স্থায়ী ঠিকানা; ................................................                                            জাতীয় পরিচয় পত্র নং;................................                                    মোবাইল নং;.......................
                                             ১ম পক্ষ / সত্ত্বাধিকারী মালিক।

নাম; ------------, পিতা; -------,  বর্তমান ঠিকানা;. হাউজ;৬১, রোড; ১৮, সেক্টর;১১, উত্তরা, ঢাকা-১২৩০,  স্থায়ী ঠিকানা; ৭২, মুনসুর খাঁ লেন, দক্ষিণ টুটপাড়া, খুলনা সদর, খুলনা -৯১০০. জাতীয় পরিচয় পত্র নং ;--------------- মোবাইল নং;--------
                                    ২য় পক্ষ/ ভাড়াটিয়া/ ভাড়া গ্রহণকারী/ গ্রহীতা ।

আমরা পক্ষগণের মধ্যে আমি প্রথম পক্ষ আমার মালিকাধীন স্বত্ব দখলীয় নিম্ন তফসিলে বর্ণিত গাড়ি মাসিক ভাড়া দেওয়ার ঘোষণা দিলে, আপনি ২য় পক্ষ গাড়ি পরিচালনার জন্য উহা ভাড়া নিতে ইচ্ছুক হওয়ায় আমরা উভয়পক্ষ সুস্থ শরীরে স্বজ্ঞানে, স্বাধীনচিত্তে আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত শর্তাবলীর আওতায় এই গাড়ি ভাড়া চুক্তিনামা দলিল সম্পাদন করিতে একমত হইলাম। 

শর্তাবলী
১) বর্ণিত ১(এক)টি গাড়ির মাসিক ভাড়া ---,০০০/(--- হাজার)টাকা ধার্য করা হলো।     
২) প্রতিমাসের গাড়ি ভাড়া মাস শেষ হওয়ার পূর্বেই পরিশোধ করতে হবে।

৩) গাড়ি চলাকালীন (ভাড়া) সময় ২য় পক্ষ গাড়ির জ্বালানি এবং আনুমানিক সমস্ত খরচ (বৃহৎ যান্ত্রিক ত্রুটি ব্যাতিত) বহন করবেন। এছাড়া গাড়ীর যাবতীয় ছোট মেরামত অর্থাৎ ১ হাজার টাকা পর্যন্ত  ২য় পক্ষ নিজ দায়িত্তে করবেন।

৪)  গাড়ির  বৃহৎ যান্ত্রিক ত্রুটি সহ সকল প্রকার কাজ যেমন ইঞ্জিন ও গাড়ি অচল হলে ১ম পক্ষ বহন করবেন। (গাড়ির যে কোনো যান্ত্রিক ত্রুটি ও ক্ষয় ক্ষতি  হলে ১ম পক্ষ বহন করবেন।)
  এছাড়া  গাড়ির যাবতীয় কাগজের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই  কাগজ পত্র হালনাগাদ ১ম পক্ষ বহন করবেন।

৫) গাড়ি চলাকালীন (ভাড়া) সময় প্রচলিত আইন বহির্ভূত যে কোন প্রকার কার্যকলাপের জন্য ১ম পক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

৬) গাড়ি চলাকালীন (ভাড়া) অবস্থায় গাড়ির কোনো ক্ষতি হলে এবং আইনগত ঝামেলা হলে তাহা ২য় পক্ষ সর্বাবস্থায় দায়ী থাকবে।

৭) অত্র চুক্তির মেয়াদকাল ৩(বছর) বৎসর পর্যন্ত বলবৎ থাকবে  এবং প্রয়োজন বোধে উভয়পক্ষ একমত পোষণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। 
 
৮) অত্র চুক্তি শেষ হওয়ার পূর্বে যদি কোনো পক্ষ অত্র চুক্তিপত্র বাতিল করতে চায়, তাহলে কমপক্ষে ১ (এক) মাস পূর্বে একপক্ষ অন্য পক্ষকে অবহিত করতে বাধ্য থাকবে।
  
৯) ভাড়া কালীন সময় রাতে ডিউটি শেষ গাড়ি ২য় পক্ষের দায়িত্বে পার্কিং থাকবে।
  
১০) কোনো সময়ে কোনো কারণে ২য় পক্ষের বর্তমান ঠিকানা অথবা ব্যবসার ধরণ পরিবর্তন হলে, পরিবর্তনের পূর্বে অবশ্যই ১ম পক্ষকে অবহিত করতে হবে।

১১) গাড়িতে যে কোনো প্রকার অবৈধ কার্যকলাপ তথা বেআইনি মালামাল বহন, চোরাচালান ইত্যাদি করা যাবে না, তদুপরি যদি উক্ত কোনো ঘটনা ঘটে এর দায়ভার ২য় পক্ষের উপর বর্তাবে যা কখনোই ১ম পক্ষ দায়ী থাকবে না। 

১২) ১ম পক্ষ গাড়ী সম্পূর্ণ চালু অবস্থায়, গাড়ীর বডি ও রঙ এ কোন দাগ, গাড়ীর ভিতরের সীট ও সীট কভার ও কাগজপত্র হালনাগাদ অবস্থায় ২য় পক্ষকে দেবেন। যদি কোনো ত্রুটি থাকে তাহা চিন্নিত করে, ১ম পক্ষ মেরামত করে ২য় পক্ষকে বুঝিয়ে দেবেন। পরবর্তী সময়ে এমন কাজ হলে ১ম পক্ষ নিজ দায়িত্বে কাজ করে নেবেন।


১৩) ১ম পক্ষ সাধারন দিনে ২য় পক্ষের কাছে গাড়ী ব্যাবহার করতে চাইলে, ১ম পক্ষ ২য় পক্ষকে বাজার দর অনুযায়ী ভাড়া প্রদান করবেন । অথবা মাসিক ভাড়া হতে কর্তন করতে পারবেন।

পক্ষগণ কে এই চুক্তিনামা বিষয়বস্তু পাঠ করে শোনানো হইলো, তাহারা সঠিক বলে স্বীকার করে লইলেন,
অদ্য।............. ইং। ............তারিখে  আমরা উভয় পক্ষ সুস্থ শরীরে সজ্ঞানে , স্বাধীন চিত্তে সমুদয় শর্তাদি স্বীকার করে নিয়ে সাক্ষীগণের উপস্থিতিতে এই গাড়ি ভাড়া চুক্তিনামা সম্পাদন করলাম। 

তফসিল
গাড়ির বর্ণনা :
১) গাড়ির প্রকার: প্রাইভেট কার
২) প্রস্তুত কারক: টয়োটা
৩) রেজিস্ট্রেশন নং ও তারিখ:
৪) রং: .......
৫) আসন সংখ্যা:
৬) ইঞ্জিন নং:
৭) চেসিস নং:
৮) ফিটনেসের মেয়াদ কাল:
৯) টেক্স সার্টিফিকেটের মেয়াদ কাল:
১০) ইন্সুরেন্সের ধরণ ও মেয়াদ কাল:

১ম পক্ষের স্বাক্ষর:

২য় পক্ষের স্বাক্ষর:

সাক্ষীগণের স্বাক্ষর:                                 
১)
২) 
৩)  

Wednesday, April 11, 2018

''সময় পেলেই ঘুরে আসুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি-শালবন বৌদ্ধ বিহার''


শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।
কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান।কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা বাইপাস নন্দনপুর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে লালমাই আর শালবন পাহাড়ের পাদদেশে কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে এক সময় শাল-গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনো ছোট একটি বন আছে সেখানে। এ বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট।
ধারণা করা হয় যে খৃস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খৃস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণকাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে।
আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। বিহারের চার দিকের দেয়াল পাঁচ মিটার পুরু। কক্ষগুলো বিহারের চার দিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মিত। বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির।
বিহারে সর্বমোট ১৫৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে তিনটি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন।
বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ-পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চার দিকের দেয়াল ও সামনে চারটি বিশাল গোলাকার স্তম্ভের ওপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ ১০ মিটার গুণন ২০ মিটার। হলঘরের চার দিকে ইটের চওড়া রাস্তা রয়েছে।
প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে।
ভালো করে দেখতে হলে দুই একদিন থাকতে হতে পারে , আর থাকতে চাইলে কুমিল্লা ক্লাব, গেস্ট হাউজ ও শহরে অনেক আবাসিক হোটেল আছে।
চিন্তা করছেন কিভাবে যাবেন ? চিন্তা নাই , ঢাকা থেকে যাওয়ার জন্য সেভেন রেন্ট-এ-কার আছেই , ১ থেকে ৪ জনের জন্য প্রাইভেট কার , ৭ জন পর্যন্ত নোয়া গাড়ি, ৭ জনের বেশি একসাথে গেলে হায়েস গাড়ি নিন। যোগাযোগ করুন ;
ইমেইল ; sevenrentacars@gmail.com
ফোন ; 01611-511616 : 01911-511616
ওয়েবসাইট ; www.rentacarsbd.com
লোকেশন ; House;61, Road;18, Sector;11, Uttara, Dhaka-1230
https://goo.gl/maps/FvxSQVG6zss
Image may contain: grass and outdoor
Image may contain: cloud, sky, outdoor and nature

Thursday, March 8, 2018

We try to provide the best possible service.

Hello sir,
 there is client ?
My name is Michael shikder, company name is 'Seven Rent-A-Car' address is House;61, Road;18, Sector;11, Uttara, Dhaka. We have many types Rent-A-Cars, Private car, Noah, Hiace, Ambulance, Tourist Coach, Mini Truck, Covered Van with etc. Have you need please text Me 01611-511616 ; 01611-511616;  or email; sevenrentacars@gmail.com
We are believers, trustworthy and active. We try to provide the best possible service. Thanks.

Wednesday, February 28, 2018

সেভেন রেন্ট -এ-কার জানে, রেন্ট-এ-কার এজেন্সি চলে , রেন্ট-এ-কার অফিস এর সুন্দর মেনেজমেন্ট এর উপর

We provide transport facility at convenience cost, pick and drop, office purpose, long tour, Monthly basis etc, service available for whole Bangladesh and Dhaka city.....to know more call us.http://rentacarsbd.com

আমরা জানি রেন্ট-এ-কার এজেন্সি চলে , রেন্ট-এ-কার অফিস এর সুন্দর মেনেজমেন্ট এর উপর নির্ভর করে। 
১, ভালো ক্লায়েন্ট ( যাহাদের কথার সাথে সময়, কাজ ও পেমেন্ট মিল আছে)
২, গাড়ি ( ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী গাড়ি সরবরাহ )
৩, ড্রাইভার ( সবসময় একটিভ অর্থাৎ নিজে পরিষ্কার থাকা ও গাড়িকে পরিষ্কার রাখা, যে কোনো সময় যে কোনো দিকে বা যে কোনো অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকা, স্পষ্ট কথা ও প্রতিদিন লগশিট নিজ হাতে লিখে রাখা ও সঠিক ভাবে হিসাব বুঝিয়ে দেওয়া। গাড়ির প্রাথমিক মেরামত নিজেই করতে পারা।
৩,(ক) গাড়ির মালিক , গাড়ি , ড্রাইভার ও রেন্ট-এ-কার এজেন্সি বা কাউন্টারের দিকে নজর রাখা , দ্রুত গাড়ি রিপেয়ার করা , অভিজ্ঞ ও বিশ্বস্থ ড্রাইভার নিয়োগ দেওয়া , গাড়ির জি.পি.আর.এস স্থাপন করা ও ড্রাইভার , গেরেজ মেকানিক ও রেন্ট-এ-কার অফিসের প্রাপ্য বিল ও বেতন সময়মতো পরিশোধ করা।
৪, রেন্ট-এ-কার এর ম্যানেজার / কোঅর্ডিনেটর / প্রোপ্রাইটর এর কাজ ( ক্লায়েন্ট, গাড়ি , ড্রাইভার ও ভাড়া সব গুলোকে সঠিক ভাবে সমন্বয় করা অর্থাৎ সঠিক ক্লায়েন্টের কাছে গাড়ি ভাড়া দেওয়া , গাড়ির ও ড্রাইভার এর আপডেট কাগজপত্র (ফটকপি) সংরক্ষণ , চাহিদা অনুযায়ী গাড়ি ও ড্রাইভার সরবরাহ , বাজারদর অনুযায়ী সঠিক ভাড়া নির্ধারণ , সঠিক মেনেজমেন্ট চার্জ নিশ্চিত করা।) রাস্তা ঘাট এর ট্রাফিক জ্যাম, ভাঙা রাস্তা , হরতাল , অবরোধ বিষয় গুলো বিবেচনায় রেখে গাড়ি ভাড়া দেওয়া।
উক্ত বিষয় গুলো , সেভেন রেন্ট-এ-কার মেনে থাকে , তাই সেভেন রেন্ট-এ-কার এর সাথেই থাকুন ও চলুন। প্রয়োজনে ভিজিট করুন রেন্ট-এ-কার অফিস হাউজ ; ৬১, রোড; ১৮ , সেক্টর;১১, উত্তরা, ঢাকা।
ফোন ; 01911-511616 ; 01611-511616; 01711-149361 ;
আরো বিস্তারিত দেখুন ওয়েবসাইটে ; http://www.rentacarsbd.com/
(বিঃ দ্রঃ দয়া করে কোনো রেন্ট-এ-কার এই পোস্টের লেখা নকল করে নিজেদের নাম চালিয়ে দেবেন না। লেখা নকল করে চালিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।)

Saturday, February 24, 2018

খোলা চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর জন্য, বিষয় ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বন্ধ প্রসঙ্গে ।

Open letter regarding for  the ministry, the topic is about the extortion of traffic police.

একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তা হলো পুলিশের চাঁদাবাজি।  পুলিশের চাঁদাবাজি অনেক রকম কিন্তু এখন কিছু সৎ সাহসী পুলিশ, পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার , পুলিশ চায় তারা চাঁদাবাজি না করুক , তাদের সন্মান আরো উঁচুতে উঠুক।
যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য সব ধরণের দুর্নীতি এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আমরা তাদের হাজার সেলুট জানাই , শুধু সেলুট দেওয়াই নয় ,সরকারের পাশাপাশি সবরকম সহযোগিতা  দিয়ে আমরাও পুলিশের পাশে থাকতে চাই।

যাইহোক পুলিশের চাঁদাবাজির মধ্যে অন্যতম হচ্ছে, গাড়ি বা ট্রান্সপোর্ট থেকে চাঁদাবাজি , এরমধ্যে একটা হচ্ছে , পণ্য পরিবহনের ট্রাক, পিকআপ ও কভার ভ্যান এর চাঁদাবাজি এর পাশাপাশিদেখবেন রাস্তাঘাটে বিভিন্ন প্রাইভেট গাড়ি দাঁড়  করিয়ে হয়রানি ও চাঁদাবাজি করা , কেন দাঁড় করানো ? গাড়ির কাগজ পত্র ঠিকাছে তাহলে আবার কি, গাড়িটা ভাড়ায় চালানোর জন্য অনুমোদিত নয় কিন্তু আপনি ভাড়ায় যাচ্ছেন।  একটা মামলা নিয়ে যান, ঠিকাছে দেন, মামলা কিন্তু ১৫০০ টাকার এরপর মামলা উঠাতে ইউক্যাশ করো, কাগজ আনতে ট্রাফিক অফিসে যাও, অনেক জক্কি ঝামেলা, তার থেকে নগদ ১৫০০ দিয়ে যান , স্যার ১০০০ টাকা নগদ দিয়ে যাচ্ছি,গাড়ির কাগজের ভিতর ৫০০ থেকে ১০০০ দিলে, ওই দিন গাড়ির মামলা থেকে  রক্ষা।
এটা থেকে মুক্তির জন্য সরকার, বিএরটিএ ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় এগিয়ে এলেই ট্রাফিক পুলিশের গোপন চাঁদাবাজি বা ঘুষ বন্ধ করা সম্ভব, আর তা হচ্ছে রেজিস্ট্রেশন কাগজে একটি অপশন আছে, ভাড়ায় চালিত, হ্যাঁ বা না।    বেশিরভাগ না থাকে, হ্যাঁ না থাকার কারণ, হ্যা হলে গাড়ির ছাদ বা বর্ণাট এর উপর হলুদ বা সবুজ বা কালো রং হতে হবে।  আর বাৎসরিক ৪০ থেকে ৫০ হাজার টাকা চার্জ বেশি আছেই।
ট্রাফিকের পুলিশের চাঁদাবাজি গাড়ির থেকে বন্ধ করা সম্ভব , এই রং যদি চেঞ্জ না করা হয়, ভাড়ায় চালিত এর জন্য বাৎসরিক চার্জ কমিয়ে ১২ থেকে ২৪ হাজার এর মধ্যে রাখা হয়।  তাহলে সরকারি কোষাগারে যেমন ফি বাড়বে ও সাথে সাথে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি কমবে।
যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় , বিআরটিএ  সহ সংস্লিষ্ট কতৃপক্ষের প্রতি অনুরোধ,
 বিষয়টি বিবেচনা  করে যথাযথ ব্যবস্থা নেবেন।
 Image result for বিষয় ট্রাফিক পুলিশের চাঁদাবাজি

Friday, February 23, 2018

Dhaka to Sylhet drop by A/C Private car per person 2,000/ Taka

Dhaka to Sylhet drop by A/C Private car per person 2,000/ Taka only or reserve 6,000/ Taka. (every saturday to tuesday).
Details more ; sevenrentacar.blogspot.com
and website ; www.rentacarsbd.com/
Contact ; 01911-511616 ; 01611-511616 ;
Email; sevenrentacars@gmail.com

প্রিয় শুভার্থী,
 শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। 
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে 
আমরা এখন কারবাংলা ও সেভেন রেন্ট-এ-কার এর যৌথ  মাধ্যমে প্রতি শনি থেকে মঙ্গলবার সকাল ১০ টায় , প্রতিদিন ঢাকা থেকে সিলেট শহরে প্রাইভেট কার দিয়ে যাত্রীদের শেয়ার সিস্টেমে ড্রপ বা সিলেটে পৌছায়ে দেয়ার ব্যবস্থা শুরু করেছি। সেহেতু যেসকল যাত্রীগণ এ /সি পাইভেট কার এ সিলেট শহরে রিজার্ভ বা শেয়ার সিস্টেমে যেতে চান , কার বাংলা অফিস অথবা সেভেন রেন্ট-এ-কার অফিসে যোগাযোগ করুন =01911-511616  = http://www.rentacarsbd.com/onlinebooking.php =প্রতি জন ২,০০০/ , একসাথে ২ জন ৩,৫০০/ , একসাথে ৩ জন ৫,০০০/ , একসাথে ৪ জন ৬,০০০/ ( প্রথম রেজিস্ট্রেশন উপলক্ষে প্ৰতিজন আরো ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন) আরো সাশ্রয়ী ও সহজ সেবা দিতে আমরা আছি আপনার সাথে।
উল্লেখ্য , কারবাংলা ঢাকাসহ সারা বাংলাদেশে কারবাংলার প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এবং ট্রেনিং প্রক্রিয়া শুরু করেছে।
আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা , ইমেইল এড্রেস ও এনআইডি নম্বর বা এনআইডি কপি ইমেইল ; sevenrentacars@gmail.com এ পাঠিয়ে রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন বিভিন্ন সময় ডিসকাউন্ট। অতএব সেভেন রেন্ট -এ- কার এর সাথেই থাকুন। 

Saturday, November 18, 2017

We provide transport facility at convenience cost, pick and drop, office purpose, long tour, Monthly basis etc, service available for whole Bangladesh and Dhaka city.....to know more call us.http://rentacarsbd.com